1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:12 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : Tuesday, July 1, 2025,
  • 169 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ ৩ এর সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনেরপুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় তাকে আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টারদিকে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ মুন্সীগঞ্জ আমলী আদালত ১ এ হাজির করা হলে ওই আদালতের বিচারক আশিকুর রহমান শুনাণী শেষে তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড মঞ্জুর শেষে তাকে পূনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগেসোমবার (৩০ জুন) তাকে ঢাকার কেরনিগঞ্জ কারাগার হতে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। পরেসোমবার ( ৩০ জুন) রাত সোয়া ৭টার দিকে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলকরে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকেশুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা,মাকসুদুল আলম বাবু, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতিআবুল হাশেম, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলেরসদস্য সচিব সোহেল রানা এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতাশামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে ঢাকারআদালতে প্রেরণ করা হলে গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুররহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে প্রেরণ করাহয়।

উল্লেখ, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়কএলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুরনিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা। এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে গত ২২ জুন রাতে ঢাকারমনিপুরীপাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। ফয়সালবিপ্লব গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় সদরথানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সেপ্রেকটর মোঃ কামরুল ইসলাম মিয়া বলেন, মুন্সীগঞ্জে সজল হত্যামামলায় ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষেতার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত । শুনানি শেষে তাকে পূনরায় কারাগারেপ্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট