1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 12:50 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 214 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাঙ্গরা থানাধীন ওই গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি (৫৫), তার মেয়ে জোনাকী (৩২) ও ছেলে রাসেল (৩৮)। নিহতরা একই পরিবারের সদস্য। আহত অপরজন একই পরিবারের বলে জানা গেছে, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “কেউ অপরাধ করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, নিহত রোকসানা আক্তার রুবি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া মঙ্গলবার (১ জুলাই) একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উত্তেজিত হয়ে রুবির পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে ও ছেলে মারা যান।

আইনের দৃষ্টিতে ঘটনাটি খুন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, “মাদকের অভিযোগ বা চুরির ঘটনাই হোক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করা আইনগতভাবে খুনের শামিল। যারা এতে অংশ নিয়েছেন, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।” উল্লেখ্য, এ ধরনের গণপিটুনির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সচেতনমহলের মন্তব্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট