1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:54 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

মুরাদনগরে লাইসেন্সবিহীন ডিস, ড্রেজিং ও ট্রাফিক আইনে জরিমানা।

Reporter Name
  • Update Time : Monday, July 7, 2025,
  • 140 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আরোপ করা হয় অর্থদণ্ড, আটক করা হয় শ্রমিক, এবং জব্দ করা হয় ড্রেজিং মেশিন। অভিযানে টনকী বাজারে একটি লাইসেন্সবিহীন কেবল টেলিভিশন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬” অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কৃষিজমি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইজন শ্রমিককে আটক করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুইটি স্থানে অভিযান চালিয়ে চারটি ড্রেজিং মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

এছাড়া, “সড়ক পরিবহন আইন, ২০১৮” অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান চলাকালে বাঙ্গরা বাজার থানার পুলিশ বাহিনী সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট