1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:09 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব।

Reporter Name
  • Update Time : Monday, June 30, 2025,
  • 665 Time View

 

মমিন আলী স্টাফ রিপোর্টার (ক্রাইম)
“বাংলাদেশ আমার অহংকার,এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে, চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে, জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল ৩০ জুন ২০২৫ তারিখ রাতে ঢাকা মহানগর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে,মাগুরা জেলার সদর থানার চাঞ্চল্যকর ও আলোচিত ভিকটিম মোসাঃ মীম খাতুন (২৩) কে যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ (৩২)
পিতা-মোঃ মিরাজ শেখ, সাং-শিবরামপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে, ঘটনার বিবরণে জানা যায় যে, দীর্ঘ দিন যাবত স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে, পারিবারিক কলহ এবং ঝগড়া,বিবাদ লেগেই থাকত। গ্রেফতারকৃত আসামী যৌতুকের দাবিতে তার স্ত্রীকে প্রায় সময়,শারিরীক ও মানসিক নির্যাতন করত। গত ২৫ জুন ২০২৫ তারিখ দুপুরে, গ্রেফতারকৃত আসামী, তার স্ত্রীকে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকা,তার বাবার বাড়ী থেকে আনার জন্য চাপ প্রয়োগ করলে,তার স্ত্রী এ ব্যাপারে প্রতিবাদ করে। দুজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী,ভিকটিম মোসাঃ মীম খাতুন কে বেধরক মারধর করে, এক পর্যায়ে গুরুতর যখম হয়ে,মাটিতে লুটিয়ে পড়ে এবং আত্মরক্ষার্থে চিৎকার করায়,আশপাশের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে জোড় হতে শুরু করলে, আসামী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও এলাকাবাসী মিলে ভিকটিমকে,গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যাপক প্রচারিত হয়।

এ সংক্রান্ত বিষয়ে, মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পরপরই র‌্যাব এর আভিযানিক দল, ঘটনাস্থলে উপস্থিত হয়ে, চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে, অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার কর্মকর্তার, অভিযোগ পত্রের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল, আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায়,ঢাকা মহানগর মিরপুর মডেল থানাধীন,এলাকায় অভিযান পরিচালনা করে,মোঃ শামীম শেখ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট