1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 6:43 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026,
  • 27 Time View

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) :

খুলনার রূপসায় স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আলআমিন শেখ ও তার দুই ভাইকে কুপিয়ে গুরুকরুণামৃত তর  জখমের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর শেখপাড়ায় এ নেক্কার জনক ঘটনা ঘটে। এঘটনায় আলআমিনের স্ত্রী পিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

 

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়,আলাইপুর শেখ পাড়া গ্রামের আলআমিনের স্ত্রী পিয়া খাতুনকে দীর্ঘদিন ধরে আসামি তালেব শিকদার বিভিন্নভাবে উত্যক্ত ও বাজে অংগভংগি করে আসছিল। সে সংসার এবং মানসন্মানের ভয়ে চুপ ছিল। গত ১৮-ই মার্চ সকালে পিয়া খাতুন তার চাচা শ্বশুর সালাম শেখের বাড়ি বাড়ীতে যাওয়ার সময় ১নং আসামী তালেব শিকদার রাস্তা আটকিয়ে কু প্রস্তাব দিলে পিয়া খাতুন বাড়িতে ফিরে গিয়ে স্বামী আলআমিন শেখকে জানালে আলআমিন তালেব শিকদারের বাড়িতে নালিশ করতে যায়। এতে তালেব শিকদারের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে উল্টো আল আমিনকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে ২০-শে মার্চ (শুক্রবার)  জুমার নামাজের পর পরিকল্পিতভাবে জিন্নাত শিকদারের ছেলে তালেব শিকদার,মোবারক শিকদার,ইকবাল শিকদার,মোবারক শিকদারের ছেলে নাসিম শিকদার সহ অজ্ঞাত ৭/৮ জন মিলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজজ্জিত হয়ে আতর্কিত  হামলা চালিয়ে আল আমিন,জাহাঙ্গীর,আলমগীর শেখদের কে কুপিয়ে গুরুতর খুন জখম করে,

এবং পিয়া খাতুনের গলায় থাকা স্বর্নের  চেইন এবং আলমগীরের কাছে থাকা ৩১,৬০০ টাকা ছিনিয়ে বীরদর্পে  চলে যায়।

পরবর্তীতে এলাকাবাসী তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এঘটনায় আহত আল-আমীনের স্ত্রী পিয়া খাতুন বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।

মামলা নং-১০/৩/২৬।

এবিষয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আঃ রাজ্জাক বলেন,আলাইপুরের মারামারির ঘটনায় আল আমিনের স্ত্রী পিয়া খাতুন বাদী হয়ে মামলা করেছে। আসামীদের আটকের  জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট