1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 12:49 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

রূপসায় দাদন এর টাকা নিয়ে ইটবাটার মালিক পলাতক, উক্ত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 237 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসায় ইটভাটা ব্যবসার দাদনের আনুমানিক ৭০কোটি টাকা নিয়ে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের অর্থ আত্মসাৎ করেছেন ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীর। অবিলম্বে তাদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে আজ ৩রা জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এ সময় বক্তারা বলেন গোলাম সরোয়ার হাওলাদের বিরুদ্ধে প্রতারণার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমাদের অগ্রিম প্রদানকৃত সকল অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের প্রতারণা কেউ আর না করতে পারে তার জন্য প্রশাসনিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আসলাম শেখ। অপর ভুক্তভোগী হাসান রশিদের পরিচালনায় ভুক্তভোগীদের পক্ষে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান লিওন। মানববন্ধনে ভুক্তভোগী কানিজ ফাতিমা, আব্বাস শেখ, মো: ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আসলাম শেখ, আনোয়ার শেখ, ফারুক মোল্লা, শিমুল সিকদার, সোনা, ফারুক, বাবু শেখ, পিন্টু গোপাল দে, সনজয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, ইমরানসহ আরো অনেকে উপস্হিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট