1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 5:15 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

রূপসায় মহিউদ্দিন মিন্টুকে ১ নম্বর সদস্য করে নৈহাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি ঘোষণা।

Reporter Name
  • Update Time : Friday, July 18, 2025,
  • 347 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : গতকাল বৃহস্পতিবার ১৭-ই জুলাই বৃহস্পতিবার রুপসা উপজেলা বিএনপি’র প্যাডে লিখিত আকারে ৩নং নৈহাটি ইউনিয়ন বিএনপি’র ১৯ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি (সম্মেলন প্রস্তুত কমিটি) ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে বিগত দিনগুলোতে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে কারাবরণকারী রাজপথের অগ্রযোদ্ধা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক জনাব আমিনুল ইসলাম তারেকের নাম না থাকায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানান ঘোষিত কমিটির ১ নম্বর সদস্য,নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু। তিনি রুপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এর নিকট নৈহাটি ইউনিয়নের এই ত্যাগী নেতাকে সার্চ কমিটিতে সম্মানজনক জায়গায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য ঘোষিত কমিটির ১ নম্বর সদস্য মহিউদ্দিন মিন্টু ও ৮ নম্বর সদস্য সাবেক ইউপি মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন সরদার উভয়ই সামন্তসেনা ( ৯ নং ওয়ার্ড) এর অধিবাসী হওয়ায়,গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা-কর্মীরা বিশেষভাবে উচ্ছ্বসিত ও উজ্জীবিত হয়েছেন। কৃষক দলের ওয়ার্ড সভাপতি বাকির হোসেন বাকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ শেখসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা-কর্মীরা ঘোষিত কমিটির সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট