1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 5:18 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

শহীদ আবু সাঈদ স্মরণে কাস্টমস হাউস ঢাকায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, July 16, 2025,
  • 269 Time View

 

স্টাফ : রিপোর্টার সোহেল রানা

শহীদ আবু সাঈদ স্মরণে কাস্টমস হাউস ঢাকায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ আবু সাঈদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাস্টমস হাউস, ঢাকা–এর উদ্যোগে আজ একটি দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি আয়োজন করে কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি যৌথ কমিটি।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন । তিনি প্রথম রক্ত দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার শহীদুল ইসলাম , উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো: জাকির হোসেন, উপস্থিত ছিলেন , সহকারী ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ ) নেয়ামুল হাসান ,উপস্থিত ছিলেন সহকারী ডেপুটি কমিশনার নিপুন চাকমা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইফতেখার জাহান, আর উপস্থিত ছিলেন ঢাকা কাস্টম হাউস এর রাজস্ব কর্মকর্তারা, কাস্টমস ইন্সপেক্টর , কাস্টমস সিপাহী , কাস্টমস ক্লাব এর কর্মচারীরা ।
কাস্টমস কমিশনার জাকির হোসেন বলেন
“মানবতার সেবায় শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার পাশাপাশি সমাজের প্রয়োজনমুখী একটি কাজে অংশগ্রহণ করতে পেরেছি।”

কর্মসূচিতে কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন বাহিনী, দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তার সাথে আরো অংশগ্রহণ করেন ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশন ও ঢাকা কাস্টম এজেন্টস এমপ্লীয়েস ইউনিয়ন নেতা কর্মীরা , কাস্টমস ক্লাবে রক্ত দান কর্মসূচি পরিচালিত হয়।

রক্তদাতাদের জন্য মেডিকেল চেকআপ, সনদপত্র ও হালকা খাবারের ব্যবস্থা ছিল। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শুধু একটি মহৎ সামাজিক দৃষ্টান্তই স্থাপন করা হয়নি, বরং শহীদ আবু সাঈদের আদর্শ ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে কাস্টমস হাউস, ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট