1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:30 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

শ্রীপুরে টাকার জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ।

Reporter Name
  • Update Time : Thursday, February 29, 2024,
  • 278 Time View

 

মোঃ সেলিম রেজা বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর থেকে মালেকা খাতুন (৪০) নামের এক গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামের গুতার বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মালেকা খাতুন ওই গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি একই উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের মো. তাইজুদ্দিনের মেয়ে।

এদিকে মালেকা খাতুনের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন- টাকার জন্য নির্যাতন করে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

মালেকার ছোট ভাই সুজন জানান, ২০ বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে তার বোনের বিয়ে হয়। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তার বোনকে মারধর করা হতো। ১৫ দিন আগেও তার বোনকে মারধর করা হয়। বুধবার দিনগত রাত ৩টার দিকে ফোনে জানানো হয় মালেকাকে পাওয়া যাচ্ছে না। সকাল ৯টার দিকে জানতে পারি মালেকার মরদেহ পাওয়া গেছে। তার বোনকে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা জানান, আগুনে পোড়ানো মালেকার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট