1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের খেদাবাগে হামলা–ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি ‎ রূপসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত, ঘটনাস্থলের কাছেই উদ্ধার আরেক লাশ অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক গাজীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ – ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪ উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

রূপসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী (১৪৩৩ বাংলা/২০২৬ ইং) উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আজ ৯-ই জুন সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এবং রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।

 

রূপসা উপজেলা শিক্ষা দপ্তরের সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক,রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াছ হোসেন, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হায়দার আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, জামায়াতে ইসলামী নেতা হাফেজ জাহাঙ্গীর ফকির, প্রভাষক সুদীপ্ত মহলী এবং সহকারী শিক্ষক রাজীব মহলী প্রমুখ।

বক্তারা বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অমর কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে “বিদ্রোহী” কবিতা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।নজরুল শুধু কবি নন, তিনি একটি চেতনার নাম। তাঁর লেখনী ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছে। বর্তমান প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল চর্চা বৃদ্ধি, তাঁর সাহিত্য পাঠ্যসূচিতে গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সৃষ্টি আরও বেশি উপস্থাপনের আহ্বান জানান বক্তারা।

সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নজরুলের আদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট