1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর শিশুকন্যার বস্তাবন্দি মরদেহ উদ্ধার। ‎ তিন ঘন্টার বৃষ্টিপাতে ডুবে যায় ঢাকা  টু টাঙ্গাইল মহাসড়ক সহ বিশ্বাস পাড়া গ্রাম ন ভাঙা কালভার্টে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সমাধান চায় এলাকাবাসী সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ‎ কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান। কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির মোঃ আনিসুর রহমান শেলী : হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি। 

তিন ঘন্টার বৃষ্টিপাতে ডুবে যায় ঢাকা  টু টাঙ্গাইল মহাসড়ক সহ বিশ্বাস পাড়া গ্রাম ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

মোছাঃ ববিতা আক্তার

ক্রাইম রিপোর্টার

 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়,চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় তিন ঘন্টার বৃষ্টি পাতে ডুবে যায় ঢাকা টু টাঙ্গাইল মহাসড়কসহ বিশ্বাস পাড়া গ্রাম।

 

আজ ভোর ৪ টা থেকে সকাল ৭টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়।

বৃষ্টিতে রাস্তাঘাটসহ ডুবে যায় ওষুধের ফার্মেসি, চাউলের গোডাউন,গাড়ির গ্যারেজ, বিভিন্ন দোকানপাট সহ বেশ কয়েকশো ঘরবাড়ি।

 

বিশ্বাস পাড়া গ্রাম টি ঢাকা টু টাঙ্গাইল মহাসড়কের হাতের বাম দিকে অবস্থিত। এখানে বসবাস করে প্রায় কয়েক হাজার মানুষ,গ্রামটি ডুবে যাওয়ায় মানুষগুলো এখন ভোগান্তিতে পড়েছে ,করতে পারছে না রান্না জুটছে না খাবার ।

 

মুদি দোকানের লাখ লাখ টাকার পণ্য এখন পানির উপরে ভাসছে।

সাহস করে খুলতে পারছে না দোকানের শাটার, কারণ শাটার খোলা মাত্রই দোকানের পণ্যগুলো সব ভেসে যাবে এই ভয়ে। অনেক ব্যবসায়ী তো কান্নাই করে ফেলেছে।

তারা বলছে যে সারা জীবনের সঞ্চয় দিয়ে এই দোকানটি দাঁড় করিয়েছিলাম,কিন্তু তা এভাবে পানিতে ভেসে যাবে বুঝতে পারেনি

কি করবো এখন আমরা কি করে পেট চলবে আমাদের । আরেকজন কসমেটিক ব্যবসায়ী মোঃ মনির বলে যে আমি তো বেশ কয়েক লাখ টাকা ঋণ নিয়ে এই ব্যবসাটি দার করিয়েছিলাম, আমার তো সব শেষ আমি তো আমার পরিবার নিয়ে পথে বসে গেলাম।

 

ফার্মেসী গুলোতে প্রায় কয়েক লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়ে গিয়েছে।

মোঃ জাকির এর চাউলের গোডাউনে

প্রায় ৩০০ বস্তা চাউল ভিজে যায়

অটো গাড়ির গ্যারেজ গুলোতে সব মিলিয়ে প্রায় ২০০ উপরে গাড়ি ডুবে যায়।

 

অটোচালকরা হাহাকার করছে, কয়েকজন বলছে দীর্ঘদিন চাকরি করে টাকা জমিয়ে এই একটা গাড়ি কিনেছি সেই গাড়িটিও এখন পানির নিচে

আবার অনেকেই বলছে কিস্তিতে অটো গাড়িটি নিয়েছি এখনো টাকা পরিশোধ করতে পারিনি

টাকা পরিশোধ করার আগেই গাড়িটি পানির নিচে ডুবে গিয়েছে কিভাবে শোধ করব এই কিস্তির টাকা।

 

তারা আরো বলতেছে যে পানি কমে গেলেও গাড়ি বের করতে পারলেও

বেশ কিছু জিনিস ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে, যেমন মটর,কন্ট্রোলার, ফুটবল, এমনকি ব্যাটারিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় অনেক গার্মেন্ট শ্রমিক ডিউটিতে যেতে পারেনি।

অপরদিকে হাইওয়েতে পানি ওঠার ফলে, গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে, গাড়ি চালকরা জানান যে এই

রোডে দীর্ঘদিন গাড়ি নিয়ে চলাচল করেছি কিন্তু কখনো এরকম পানি এর আগে কখনো দেখিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট