রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে!  লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- “রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান ও মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বার্তা নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে সড়ক র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

 

এর আগে সার্কিট হাউজের পুকুরে রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে মৎস্য খাতের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না।

 

 

 

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হবে বলে জেলা মৎস্য কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews