শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক উলিপুরে নিজের আঙুল কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ মির্জাপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা লৌহজংয়ে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার,  শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি: ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ দুইজন গ্রেফতার।

উলিপুরে নিজের আঙুল কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুরে প্রায় তিন মাস আগে গাছের ডাল কাটতে গিয়ে দা পিছলে নিজের হাতের আঙুল কেটে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা ও থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে রাহেলা বেগম (৫২) নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে।

 

এ ঘটনায় মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে কুড়িগ্রামের পুলিশ সুপার ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মিজানুর রহমান (২৪) ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী আজিজুল হক ওরফে মফিজুল হক, সাজিনা বেগম ওরফে নাসিমা এবং রাহেলা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে বিবাদীপক্ষ মিজানুর রহমানদের বিরুদ্ধে ১০৭ ধারায় মামলা দায়ের করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আদালতে শুনানি শেষে মামলাটি খারিজ হয়ে যায়।

 

অভিযোগে আরও বলা হয়েছে, কিছুদিন আগে আজিজুল হক প্রতিপক্ষের জমি থেকে সুপারি চুরি করে পাড়তে, গাছ থেকে পড়ে আহত হন। পরে ওই ঘটনাকে মারামারির ঘটনায় রূপ দিয়ে রাহেলা বেগমকে বাদী করে মিজানুর রহমানদের বিরুদ্ধে মামলা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরবর্তীতে মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা জামিনে মুক্ত হলে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে ভুয়া এক্স-রে রিপোর্ট, কৃত্রিম ব্যান্ডেজ ও সাজানো মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে জামিন বাতিলের অপচেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়েছে। তবে আদালত এসব অভিযোগ গ্রহণ না করে জামিন দিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।

 

সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন মাস আগে রাহেলা বেগম নিজেই গাছের ডাল কাটার সময় হাতে থাকা দা পিছলে এতে তার আঙুল কেটে যায়। পরে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক কমলাকান্ত মাধ্যমে তার চিকিৎসা করা হয় বলে স্থানীয়রা জানান।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই ঘটনার প্রায় তিন মাস পর নিজের আঙুলে কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে রাহেলা বেগম উলিপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও অভিযোগ করা হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত সুরক্ষার দাবি জানিয়েছেন।

 

এদিকে অভিযোগের বিষয়ে রাহেলা বেগম ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে সরেজমিনে গেলে সংবাদকর্মীদের পরিচয় পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা বলেন,ওসি স্যার আসবেন, তারপর আমরা আপনাদের সঙ্গে কথা বলব। আপনারা অপেক্ষা করেন।

 

এর প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাহেলা বেগম ও তার মেয়ে সংবাদকর্মীদের বাড়ির বাইরে বসিয়ে রেখে ওসিকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা ভেতরে অবস্থান করেন।

 

পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সংবাদকর্মীদের জানানো হয়, তারা সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলবেন না। পরে সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন,রাহেলা বেগমের লিখিত অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews