
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসার নৈহাটি কালিবাড়ি বাজার বণিক সমিতি কতৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮-ই অক্টোবর বুধবার সন্ধ্যায় নৈহাটি কালিবাড়ি বাজার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
বাজার কমিটির সভাপতি শাহ জামান প্রিন্স এর সভাপতিত্বে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মুক্তাদির বিল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রূপসা থানার অফিসার ইনচার্জ মাসুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা ওসি তদন্ত আঃ সবুর খান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রয়েল আজম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আঃ হালিম মোড়ল,নৈহাটি ইউনিয়ন পরিষদের সচিব ইমরান আলী,যুবদল নেতা ওসমানগণি,রাকিব শেখ,বাজার কমিটির ইব্রাহিম শেখ,ওমর ফারুক, মিকাইল শেখ,হাসিব শেখ, রনি শেখ, ঝিল পানি ব্যবস্থাপনা কমিটির জাহাঙ্গীর হোসেন হিবু,যুবনেতা শাহীন শেখ,ছাত্র নেতা মুয়াজ মাহমুদ,ওমর আলী ফকির সহ স্হানীয় বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক সাধারণ জণগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত অনেকেই মাদক এবং আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন । প্রধান অতিথি তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দেন।