শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রতিশ্রুতি  খাগড়াছড়ি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সততা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: খাগড়াছড়ি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন  ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদের পাশে ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান “একটি শিশুর জীবন বাঁচাতে যা প্রয়োজন, উপজেলা প্রশাসন তা করার চেষ্টা করবে….. গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২   সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ.লীগ থেকে চেয়ারম্যান মতিউর রহমানের পদত্যাগ নিয়ে আলোচনা গাজীপুরে -জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ আটক ১২; উদ্ধার ১০ লাখ টাকা কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রতিশ্রুতি 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

রিপোর্টার: সোহেল রানা

 

আসন্ন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল ইসলাম বকুল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

নির্বাচনী ইশতেহার তুলে ধরে রাকিবুল ইসলাম বকুল বলেন, “আপনাদের পাশে যে থাকবে, আপনাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে এবং সুখে-দুঃখে সহযোগিতা করবে, আপনারা তার পাশেই থাকবেন এবং তাকেই ভোট দেবেন।”

 

তিনি আরও বলেন, “আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।”

মাদক নির্মূলের অঙ্গীকার করে তিনি বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করব।”

এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews