সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা- প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরিফুল আলম সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব মুন্সিগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা

মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা-

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকবিরোধী জন সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার সকাল ১১টায় লালমনিরহাট অডিটোরিয়ামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে জনসাধারণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

‎তারাবক্তব্যে বলেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,এর প্রভাব পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপরও প্রভাব পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন সংগঠনের সহযোগিতার মাদকমুক্ত সমাজ গঠনে নিজেদের অবস্থান থেকে সচেতনতা তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ১০-০৮-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews