বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গণপূর্তে বহুরূপী মহাবাজিতে দপ্তর চালাচ্ছেন প্রধান প্রকৌশলী  স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক…. ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বদলি হয়েও বদলাননি শিক্ষক রাকিবুল, গুরুতর অভিযোগ ‘সালিশে’ মীমাংসা নিয়ে প্রশ্ন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে অস্ত্রের মহড়া- সাংবাদিককে রামদার কোপ প্রধান শিক্ষককে বিদায় দিতে কান্নায় ভারী বিদ্যালয় প্রাঙ্গণ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বিমানের ত্রুটিতে রোমে যাত্রী দুর্ভোগ, প্রশাসনিক ব্যবস্থায় পদ হারালেন জনসংযোগ কর্মকর্তা বোশরা ইসলাম রাজউকের চূড়ান্ত নোটিশও কাজে আসেনি রাজধানীর মিরপুরের অবৈধ ভবন নির্মাণ করে অকুপেন্সী সার্টিফিকেট ছাড়াই বসবাস  লাগামহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত লৌহজংয়ের জনজীবন

পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- আবেগঘন পরিবেশে যথাযথ সম্মান প্রদানের মধ্যদিয়ে পটুয়াখালী পৌরসভার সফল  প্রশাসক স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান সহ সকলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার নতুন ভবনের সম্মেলন কক্ষে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আমিনুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. নিজাম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। বক্তব্য রাখেন  বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম, বিদায়ী সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, পানি শাখার সহকারী প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ কামরুজ্জামান বুলবুল, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম। এ সময় অতিথি ছিলেন প্রশাসকের সুযোগ্য সহধর্মীনি ডাঃ খাদিজা আক্তারসহ পৌরসভার সকল শাখার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

 

উল্লেখ্য, বিদায়ী প্রশাসক উপসচিব জুয়েল রানা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে,

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম  ভোলা পৌরসভা ও সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান বাখেরগঞ্জ পৌরসভায় যোগদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews