বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উচ্ছেদ অভিযানের পরেও নিয়মবহির্ভূত ভাবে ভবন নির্মাণ করে ছাড়পত্র ছাড়াই বসবাস।। নীরব ভুমিকা রাজউক’র  গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলা: মানববন্ধন, গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি মহাসড়কে এআই নির্ভর জরিমানা ব্যবস্থা চালু, চাঁদাবাজি বন্ধের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালালে সিআইআইডির ত্রিমুখী অভিযান: ৩৪৯ কার্টুন সিগারেট, ৩৮০ কেজি নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ আটক শেখ মুজিবের ভাষণ প্রচারে যুবলীগ কর্মী গ্রেপ্তার ‎ কেlন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের মূর্তি চুরি শাহজালাল বিমানবন্দরে দ্রুত কার্গো খালাসে AI মডেল তৈরির উদ্যোগ, স্থায়ী-অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণে আলোচনা। সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে!  লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার

কেlন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের মূর্তি চুরি

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী, সালথা,(ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের নগরকান্দা পৌর বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের দরজার তালা ভেঙে রাধাকৃষ্ণ ও গোপালের দুটি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ আগস্ট) রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির নেতারা।

 

মন্দির সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বরুণ সরকার। প্রতিদিনের মতো রোববার রাতেও পূজা-অর্চনা শেষে তিনি মন্দিরের দরজা বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

 

সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে এসে দরজা খোলা দেখতে পান পুরোহিত বরুণ সরকার। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন, রাধাকৃষ্ণ ও গোপালের দুটি পিতলের মূর্তি নেই। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সদস্যদের জানান।

 

খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে নগরকান্দা পৌর বাজারের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

 

মন্দিরের পুরোহিত বরুণ সরকার বলেন, “রাতে পূজা শেষে বাসায় চলে যাই। সকালে এসে দেখি মন্দিরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি রাধাকৃষ্ণ ও গোপালের দুটি মূর্তি নেই।”

 

মন্দির কমিটির সভাপতি রণদা প্রসাদ বলেন, “সকালে খবর পেয়ে মন্দিরে এসে দেখি দুটি মূর্তি চুরি হয়ে গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মূর্তি চুরি হওয়ায় আমাদের ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।”

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “বাজারের কালী মন্দির থেকে দুটি মূর্তি চুরির বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

 

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চুরি যাওয়া মূর্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews