বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ইঞ্জিনিয়ার মাহীন হাদী মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ইস্টার্ন হাউজিংয়ে দুই ভবনের মালিককে কারণ দর্শানোর নোটিশ দিলেও করা হয়নি তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রাজধানীতে এএসআই ও তার সহযোগী ‎৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ‎ সালথায় আফছার মাতুব্বর ও বশির মাতুব্বরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহজালাল বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ইঞ্জিনিয়ার মাহীন হাদী মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই নতুন কমিটি ও পদায়ন অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর ইঞ্জিনিয়ার মাহীন হাদী জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​তিনি জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। একই সাথে মির্জাগঞ্জ উপজেলায় যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

​ইঞ্জিনিয়ার মাহীন হাদী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews