1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:25 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

১০ বছরের শিশু রাসেলকে নির্মম ভাবে হত্যা সহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নিল নকশা জিয়ার – ড. আবদুস সোবহান গোলাপ এমপি। 

Reporter Name
  • Update Time : Saturday, August 20, 2022,
  • 579 Time View

 

মাসুদ হোসেন খান :

শনিবার (২০ আগষ্ট ২০২২) সকালে মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলায় নব নিযুক্ত প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা, শারমিন ইয়াছমিনের আমন্ত্রনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেন – ১৯৭৫ সালের ১৫ আগস্ট ১০ বছরের ছোট্ট শিশু শেখ রাসেলকে নির্মম নির্দয় ভাবে হত্যা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নীল নকশা করেছিলো জিয়াউর রহমান।

 

ডাসার উপজেলা গঠনের পর প্রথমবারের মতো মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ এমপি ডাসার উপজেলা কার্যালয়ের সামনে পৌছালে সেখানে অপেক্ষমান উপজেলা নির্বাহী অফিসার তাকে ফলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, কালকিনি উপজেলা চেয়ারম্যান, মীর গোলাম ফারুক, কালকিনি থানা অফিসার ইনচার্জ শামিম হোসেন, পৌর মেয়ার এস এম হানিফ, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ভাসাই কাজি, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এডভোকেট জাকির হোসেন খান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, সাইদুল ইসলাম, বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইশতিয়াক হোসেন খান তুষার, কাজী বাকাই, নবগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সহ ডাসার উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট