1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ইমরান খানকে তিরস্কার করলেন মরিয়ম ইমরান খান।

Reporter Name
  • Update Time : Tuesday, August 23, 2022,
  • 467 Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্য দিয়ে ‘জনসাধারণকে উসকে দিয়েছেন’ বলে অভিযোগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গতকাল সোমবার তিনি এ অভিযোগ তুলে বলেছেন, তিনি (ইমরান খান) শাহবাজ গিল বিতর্ক এবং সেনাবাহিনী বিরোধী প্রচারের মূল পরিকল্পনাকারী।

মরিয়ম আরো বলেছেন, আজকাল আপনারা দেখেছেন যে- দেশে (পাকিস্তানে) নাটক চলছে। কারণ, একজন মানুষ, যিনি মিথ্যা বলায় পারদর্শী; তিনি মিথ্যা আখ্যান তৈরি করে অপপ্রচার চালাচ্ছেন। ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মরিয়ম এসব কথা বলেন।
মরিয়ম আরো অভিযোগ করেন, পিটিআই সরকার যখন ক্ষমতাচ্যুত হয়েছিল, তখন তারা বর্তমান জোট সরকারের জন্য একটি ‘ল্যান্ডমাইন’ রেখে গিয়েছিল। তারপর থেকে আমরা অর্থনীতি ঠিক করার চেষ্টা করছি। বাজারের পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আমরা সফল হয়েছি।

তিনি আরো বলেন, কিন্তু এই ব্যক্তি (ইমরান খান) এসব দেখে থেমে থাকতে পারছেন না। এই লোকটি যখন দেখল যে- পরিস্থিতি শেষ পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে; তিনি এত বেশি ঘৃণা ও নৈরাজ্যবাদ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে- দেশটির অর্থনীতির ভিত্তি আবার কাঁপতে শুরু করেছিল।
সূত্র: দ্য ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট