1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 8:49 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

বসুন্দিয়ায় মুক্তিযোদ্ধা তথ‍্য গোপন করে সরকারি বাড়ি পাওয়ার অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : Monday, October 24, 2022,
  • 240 Time View

 

অভয়নগর প্রতিনিধিঃ

 

সম্প্রতি যশোরের ঐতিহ্যবাহী যশোর সদরের মিনি শিল্প এলাকা বসুন্দিয়ার সদুল‍্যাপুর গ্রামের মৃত নিরোধ সরকারের পুত্র মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকারের নিজস্ব পাকা বাড়ি জমি জায়গা থাকা সত্বেও সরকারকে ভুয়া তথ্য প্রদান করে ১৭ লক্ষ টাকা ব‍্যয়ে পাকা বাড়ি পাওয়ার অভিযোগ উঠেছে।

একাধিক সূত্রে জানা গেছে, নিখিল চন্দ্র সরকার গত ২ বৎসর পূর্বে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটি আবেদন করে যে, তার সীমিত জায়গা জমি থাকলেও ঘর-বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকে। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য যশোর জেলা প্রশাসকের নিকট নির্দেশ প্রদান করেন। এরই সূত্র ধরে স্থানীয় বসুন্দিয়া ভূমি অফিস উপ সহকারী ভূমি কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। উপ সহকারী ভূমি কর্মকর্তা মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকারের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ভাড়াটিয়া বাড়িতে থাকেন মর্মে একটি মিথ্যা ভুয়া প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৭/২৩ লক্ষ টাকার একটি পাকা বাড়ি তার নামে বরাদ্দ হয়। ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্তে। বিষয়টি নিয়ে উক্ত এলাকায় সাধারণের মাঝে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিখিল চন্দ্র সরকার একজন হোমিও ডাক্তার হিসেবে নিজেকে দাবি করেন। তার বসুন্দিয়া মোড়ে স্বস্তি হোমিও হল নামে একটি চেম্বার রয়েছে এবং সাইনবোর্ডে লেখা রয়েছে ডিএইচএমএস প্রশিক্ষণ প্রাপ্ত। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, শিক্ষা বর্ষ ১৯৭১-৭২, রেজিস্ট্রেশন নং- ০৪৪১, রোল নং-২২১, ক্রমিক সংখ‍্যা- ০৭৭০৩৫, মানবিক শাখা, ২য় বিভাগে উত্তীর্ণ, জন্ম তারিখ ১০.১০.১৯৫২। স্থানীয়ভাবে তদন্ত করে হোমিও সনদ ও শিক্ষাগত সনদের কোন সত‍্যতা পাওয়া যায়নি।

এসকল বিষয়ে নিখিল চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে মুক্তিযোদ্ধারা সকলেই বাড়ি পেয়েছেন, তাই তিনিও বাড়ির জন্য আবেদন করে বাড়ি পেয়েছেন। হোমিও সনদ ও এসএসসি সনদের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন।

বসুন্দিয়া ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা আক্তারুজ্জামানের কাছে তার দেওয়া প্রতিবেদনের কপি দেখতে চাইলে তিনি অসহযোগিতা করে বলেন, তদন্ত প্রতিবেদনটি খুঁজে পাচ্ছিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট