
রিপোর্টার : সোহেল রানা।
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা UL189 ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, Mohammad Robel-এর কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, Abdullah Al Mobarak-এর কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম, Khorshed Alom-এর কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, Mst Rabeya Begum-এর কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং Md Golap-এর কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়।
এদিকে, ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা Air India-এর AI2183 ফ্লাইটে আগত Mubarak Hossain-এর ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে