শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি,  আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ৬ নং জয়পুর ইউনিয়নে মেজবাহ উদ্দিন পারভেজের প্রার্থিতা ঘিরে ৮নং ওয়ার্ডে প্রস্তুতি সভা রূপসা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।  কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান: মুন্সীগঞ্জে কাটাখালী খালের আবর্জনা অপসারণ মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক উলিপুরে নিজের আঙুল কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

রূপসা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য রূপসা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ৩-রা অক্টোবর শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খান আহমেদুল কবির (চাইনিজ)। বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন, সান পেন্টিং এন্ড প্যাকেজিং এর স্বত্বাধিকারী ও দক্ষ ক্রিয়া সংগঠক মাঈনুল ইসলাম টুটুল ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন,সহ সভাপতি খান মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ আখতার খান, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য রবিউল ইসলাম তোতা, আঃ কাদের শেখ, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সদস্য এস এম হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কোচি, আল মাহমুদ প্রিন্স, চিত্তরঞ্জন সেন, গোলাম মোস্তফা, হাসানুজ্জামান মনি, আশিকুর রহমান বাবু।

সভায় বিগত এক বছরের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্লাবের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews