শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি,  আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ৬ নং জয়পুর ইউনিয়নে মেজবাহ উদ্দিন পারভেজের প্রার্থিতা ঘিরে ৮নং ওয়ার্ডে প্রস্তুতি সভা রূপসা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।  কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান: মুন্সীগঞ্জে কাটাখালী খালের আবর্জনা অপসারণ মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক উলিপুরে নিজের আঙুল কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি, 

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি মাটির মসজিদ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। মসজিদটিতে গ্রামের প্রায় ৩০টি পরিবার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মসজিদের টিনের ছাউনি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছিদ্র হয়ে যাওয়া টিন দিয়ে মসজিদের ভেতরে পানি পড়ে। এতে মুসল্লিদের নামাজ আদায়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান, মাটির তৈরি ছোট্ট এ মসজিদটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। কোনো রকমে টিনের ছাউনি দিয়ে মসজিদটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ছাউনির অধিকাংশ টিনে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। বৃষ্টির সময় মসজিদের ভেতরে পানি পড়ে যায়। এতে মুসল্লিদের নামাজ আদায় করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

এদিকে মসজিদটিতে আজান দেওয়ার জন্য কোনো মাইকের ব্যবস্থাও নেই। ফলে স্থানীয় মুসল্লিদের নিজ উদ্যোগেই আজান দিতে হয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই দীর্ঘদিন ধরে মসজিদটিতে নামাজ আদায় করে আসছেন গ্রামের মানুষ।

একরামুল হোসেন, শরিফুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা বলেন, এ গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র। নিজেদের নিত্যদিনের প্রয়োজন মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এ কারণে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে মসজিদটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা আরও বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটি সংস্কারের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা করা সম্ভব হয়নি। মসজিদের টিনের ছাউনি সংস্কার, প্রয়োজনীয় মাইক স্থাপন এবং ভবনটি মেরামতের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

স্থানীয় মুসল্লিরা মসজিদটির জরাজীর্ণ অবস্থা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সরকারি কিংবা ব্যক্তিগত সহায়তায় মসজিদটি সংস্কার করে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews