1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:25 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মাদারীপু‌রের আ‌ধিপত‌্য বিস্তার‌ের বলি ভ্যানচালক, আহত ১০ 

Reporter Name
  • Update Time : Saturday, January 7, 2023,
  • 219 Time View

 

মাসুদ হোসেন খান : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খান ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল মাদবর ( ৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা সহ প্রায় ১০ জন আহত হয়েছে।

এসময় ক‌য়েক ডজন বোমা বি‌স্ফোরণসহ বেশ কিছু বা‌ড়ি ঘর ভাংচুর চালা‌নো হয়। শ‌নিবার দুপু‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে।

 

নিহত কামাল মাদবর (৫০) গাছবা‌ড়িয়া গ্রা‌মের স‌লেমান মাদব‌রের ছে‌লে। আহত‌দের বিভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদারীপুর সদর উপ‌জেলার পেয়ারপুর ইউ‌নিয়‌নের গাছবা‌ড়িয়া গ্রা‌মে বর্তমান ইউ‌পি চেয়ারম‌্যান লাভলু তালুকদার ও সা‌বেক চেয়ারম‌্যান ম‌জিবর খা‌নের সমর্থক‌দের ম‌ধ্যে আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ হয়। এসময় বর্তমান চেয়ারম‌্যান লাভলু তালুকদা‌রের সমর্থক কামাল মাদবরকে এ‌লোপাথা‌রি ভা‌বে কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত কামাল‌কে মাদারীপুর সদর হাসপাতা‌লে চিকিৎসার জন্য নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

 

সংঘর্ষ চলাকা‌লে ক‌য়েক ডজন বোমা বি‌স্ফোরণসহ বেশ কিছু ঘরবা‌ড়ি ভাংচুর চালা‌নো হয়। মাদারীপুর সদর থানার ও‌সি মনোয়ার হো‌সেন চৌধুরী সকালের সময়কে ব‌লেন, খবর পে‌য়ে থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে নিয়ন্ত্রণে আনে এসময় কয়েক ডজন দেশীয় তৈরী ঢাল ও টেটা বর্শা ও বল্লম উদ্ধার করে সদর থানা পুলিশ। এই ঘটনায় নিহত কামাল মাদব‌রের প‌রিবার থে‌কে মামলা দি‌লেই আমরা মামলা গ্রহণ করব এবং প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট