বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত  শশীদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মোরশেদ আলম।  নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত: শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

শশীদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মোরশেদ আলম। 

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনাব মোরশেদ আলম চেয়াম্যান পদে নির্বাচন করবেন বলে মাঠে গণসংযোগ করছেন, ভোটাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন , ব্রাহ্মণপাড়া মধ্য শশীদল ইউনিয়ন একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, বিগত দিনে এই ইউনিয়নে অনেক গুণীজনের জন্ম হয়েছে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এই ইউনিয়নটি ইন্ডিয়া বর্ডার এর কাছা কাছি হওয়ায় জনাব, মোরশেদ আলম নির্বাচনে মাদক নির্মূল ও ইফটেজিং, কিশোর গ্যাং, মদ, গাজা, জুয়া এই গুলো তিনি চ্যালেন্জ হিসেবে নিয়েছেন, তিনি বলেন আমি নির্বাচিত হলে সামাজিক ভাবে জনগন কে সাথে নিয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী এইসব কারবারী ও সেবন কারীকে প্রতিরোধ করবেন,তিনি আরো বলেন বর্তামান সরকার ও আমাদের এম, পি মহোদয় এর নির্বাচনী এলাকায় কুমিল্লা (৫) কে মাদক নির্মূল এ জিরো ডলারেন্স ঘোষণা করেছেন, জনাব মোরশেদ আলম দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন বর্তামানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন বি, এন পি,এর সভাপতির দায়িত্ব সফলতার সহিত পালন করছেন, জনাব মোরশেদ আলম সাংবাদিকদের জানান, আমি বর্তান সাংসদ জনাব হাজী জসিম উদ্দিন (জসিম) এম, পি মহোদয়ের এর একজন পরিক্ষিত সৈনিক,

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব মোরশেদ আলম জানান, কেন্দ্র থেকে যদি স্হানীয় সরকার নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা করা হয় আমি শতভাগ আশাবাদী কারন বিগত দিনগুলো তে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের সকল কার্যক্রম পালন করেছি বিভিন্ন মামলা হামলা হয়েছে আমার উপর পুলিশের হয়রানি হয়েছে মিথ্যা মামলা দিয়ে দলের কার্যক্রম থেকে আমাকে বিরত রাখতে পারেনি, তাই আশা করি দল আমাকে মূল্যায়ন করবে , আপনার জানেন জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবেনা, আমি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা , দল আমাকে মূল্যায়ন করলে দলীয় সকল নেতা কর্মীরা একই প্লাটফর্মে আমার জন্য কাজ করবে, আমি জনগনের সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার জীবনের সবটুকু সময় দিয়েছি মানুষের জন্য ও সমাজের কল্যানের জন্য কাজ করেছি , আমি সাধারন মানুষের ব্যাপক সারা পাচ্ছি এবং তার পাশা পাশি আমাদের দলীয় নেতা কর্মীরা আমাকে চেয়ারম্যার পদে দেখতে নিজ নিজ দায়িত্বে তাদের ওয়ার্ডের ইতিমধ্যে কাজ শুরু করেছেন, জনগণের ব্যাপক সারা পাচ্ছি, সাংবাদিকদের মাধ্যমে আমি আমার ইউয়নিয়ন বাসীকে জানাতে চাই আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশা রাখছি, আমি নির্বাচিত হলে শশীদল ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews