বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত  শশীদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মোরশেদ আলম।  নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত: শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী  শহরের ৫টি স্পট থেকে পৃথক আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

সকাল ১১ টায় শহরের বনানী মোড়স্থ জেলা যুবদলের কার্যালয়ের সামনে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে আনন্দ র‍্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা যুদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সাবেক সহ- সভাপতি এ্যাড. রুহুল আমিন রেজা ও গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি মো. মহসীন রেজা ইমরুল, মো. মিজানুর রহমান, মঞ্জুর এলাহী শাহিন। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়ান হয়। পরে আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আল আমিন সুজনের নেতৃত্বে আলতাফ হোসেন চৌধুরী এমপির বাসার সামনে থেকে র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং বিকাল ৩ টায় আলতাফ হোসেন চৌধুরী এমপির বাসার সামনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. শিপলু খানের নেতৃত্বে পুরাতন আদালত মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মিছিল শেষ করে। এবং পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর অফিসের সামনের স্পট থেকে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে শহরে এক আনন্দ মিছিল বের করে। এছাড়াও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ বাপ্পির নেতৃত্বে শহরের ঝাউতলা থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে নিউমার্কেট এসে শেষ হয়।

উক্তসব  পৃথক আনন্দ র‍্যালী ও মিছিলে যুবদলের শত শত নেতা কর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews