বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত  শশীদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মোরশেদ আলম।  নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত: শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের-

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:

 

চাইলেন সবার সহযোগিতা

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ নুরুল ইসলাম মাতুব্বর।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মোঃ নুরুল ইসলাম মাতুববর বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলতাফ মাতুব্বরের ছেলে। এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাস ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মতামত দেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরুল ইসলামের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।

এ সময় মোঃ নুরুল ইসলাম বলেন, এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের ভালোবাসা, পরামর্শ ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বল্লভদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews