1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:04 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আগামীতে জনগণকে সাথে নিয়ে আঃ লীগ সরকার গঠন করবে; ইঞ্জিঃ মাসুম

Reporter Name
  • Update Time : Sunday, October 29, 2023,
  • 248 Time View

 

শাহারুখ আহমেদঃ

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের আয়োজনে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাতের নেতৃত্বে আজ রোববার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মেঘনা টোলপ্লাজার সামনে এই মিছিল হয়।

 

এ সময় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম সাংবাদিকদের বলেন, কাঁচপুর থেকে শুরু করে মোগরাপাড়া চৌরাস্তায় মেঘনা টোল প্লাজা পর্যন্ত পাহারা দিবো। সোনারগাঁয়ে বিএনপি জামায়াতের কোন প্রকার সন্ত্রাসী, নৈরাজ‍্য ও বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আজকের এই হরতাল সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছে। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। আগামীতে রাষ্ট্রের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ্ মোঃ সোহাগ রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট