1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 1:54 pm
Title :
লোহাগড়ায় জেলেদের গরু প্রকল্পে চাঞ্চল্যকর অনিয়ম: তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় স্বপ্নপূরণের পথে ৬মেধাবী, পাশে লালমনিরহাট জেলা প্রশাসন গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি

চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার গোসল করতে বলায় গলায় ফাঁস নিল

Reporter Name
  • Update Time : Tuesday, January 23, 2024,
  • 366 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

 

টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া আক্তার ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানায় যে, লামিয়া আক্তার তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি। আজ সকাল ৯টার দিকে লামিয়ার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া আক্তার গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন। পরে লামিয়া আক্তারের মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন বলে জানা যায়। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া আক্তার। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে লামিয়া আক্তার কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট