
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের ২ আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার মটবাড়ী এলাকার আখেরুজ্জামান ফরহাদ এবং একই এলাকার ভ্যান চালক আব্দুল খালেক। এ ঘটনায় নিহত আখেরুজ্জামান ফরহাদের স্ত্রী নাহার আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার ওসি সাজ্জাদ হোসেন জানান যে ,উপজেলার মটবাড়ী থেকে ভ্যানযোগে কয়েকজন ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে জামালপুর থেকে রাজীব পরিবহণের যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি কয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই জন নিহত হয়েছে।