বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার  পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক প্রকাশিত সংবাদ’র বিষয়ে এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান এর প্রতিবাদ ফরিদপুরে চার মাস ধরে নিজ কার্যালয় উপস্থিত নেই এক নারী ইউপি সদস্য  উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন! মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে? রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম।  রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ  ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চলে -২ প্লাটুন বিজিবি মোতায়েন:

পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

 

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে পাকা আমন ধান কাটার ধুম। সোনালি ধান ঘরে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও কাটা ধান আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার প্রস্তুতি। তবে ধান কাটার মৌসুমে শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা হওয়ায় উৎপাদন খরচ নিয়ে ভাবনায় রয়েছেন কৃষকেরা। ইতোমধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ পর্যায়ে পৌঁছেছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠজুড়ে চলছে ধান কাটার কর্মযজ্ঞ। কৃষকেরা দলবদ্ধভাবে জমির পাকা ধান কাটছেন। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ মাড়াই ও ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। সোনালি ধানে ভরে উঠেছে মাঠের পর মাঠ।

 

উপজেলার গুনাইগাছা ইউনিয়নের কৃষক মিলন শেখ জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন। গত বছর ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ায় এবার আগের বছরের তুলনায় এক বিঘা বেশি জমিতে ধান চাষ করেছেন। ইতোমধ্যে চার বিঘা জমির ধান কাটা শেষ হয়েছে। প্রতি বিঘায় ২০ থেকে ২২ মণ করে ধান পেয়েছেন। বাকি দুই বিঘা জমির ধানও আগামী দুই দিনের মধ্যে কাটা শেষ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের ফলন ভালো হয়েছে।

 

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় মোট ১৬ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা ও বোনা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোনা আমন এবং ৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে।

 

সূত্র আরও জানায়, হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়া ইউনিয়নের কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এবার আগেভাগে বন্যার পানি নেমে যাওয়ায় এসব এলাকার বড় একটি অংশে ধান চাষ করা সম্ভব হয়েছে। ফলে চলতি মৌসুমে আমনের ভালো ফলন ঘরে তোলার প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকেরা।

 

 

লুৎফর রহমান হীরা

 

চাটমোহর, পাবনা।

 

তাং ১৯-১১-২৬ ইং

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews