বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার  পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক প্রকাশিত সংবাদ’র বিষয়ে এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান এর প্রতিবাদ ফরিদপুরে চার মাস ধরে নিজ কার্যালয় উপস্থিত নেই এক নারী ইউপি সদস্য  উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন! মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে? রূপসায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক জনপ্রিয় মেম্বার খন্দকার শরিফুল ইসলাম।  রুপসার আলাইপুর এলএসডিতে পচাঁ ও পোকাযুক্ত চাল বিতরণ ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অর্থ প্রস্তাবের অভিযোগ 

পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করমতলা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

নিহত জাকির হোসেন পূবাইলের তালটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি নেটওয়ার্কিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন জাকির। করমতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাটি আটক করেন। এ সময় চালক সুবল (৩০)-কেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

খবর পেয়ে পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews