1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:31 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

ফরহাদুল হাসান মোস্তফা দৈনিক গণতদন্তের চট্টগ্রাম ব্যুরো চীফ হিসেবে যোগদান

Reporter Name
  • Update Time : Wednesday, July 9, 2025,
  • 415 Time View

 

নিজস্ব প্রতিনিধি,

দৈনিক গণতদন্ত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ সাংবাদিক ফরহাদুল হাসান মোস্তফা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

ফরহাদুল হাসান মোস্তফা সাংবাদিকতায় দীর্ঘদিনের দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার, বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সততা, নিষ্ঠা ও গতিশীল রিপোর্টিং স্টাইল তাকে এই ক্ষেত্রে বিশেষভাবে সমাদৃত করেছে।

দৈনিক গণতদন্তের সম্পাদক মাহবুবুল আলম আব্বাসী ও নির্বাহী সম্পাদক আব্দুল আলীম আরাফাত ফরহাদুল হাসান মোস্তফাকে স্বাগত জানিয়ে বলেন, “তার যোগদানে আমাদের চট্টগ্রাম বিভাগীয় কভারেজ আরও গতিশীল ও তথ্যবহুল হবে। আমরা তার সাফল্য কামনা করছি।”

নতুন দায়িত্ব সম্পর্কে ফরহাদুল হাসান মোস্তফা বলেন, “গণতদন্ত একটি আদর্শবাদী ও জনবান্ধব পত্রিকা। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। চট্টগ্রামের গণমাধ্যম জগতে নতুন গতিধারা সৃষ্টিতে আমি আমার অভিজ্ঞতা ও সততা কাজে লাগাব।”

উল্লেখ্য, দৈনিক গণতদন্ত দেশের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য সমাদৃত। ফরহাদুল হাসান মোস্তফার নেতৃত্বে চট্টগ্রাম ব্যুরো আরও প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট