1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:29 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Thursday, July 10, 2025,
  • 306 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর- টঙ্গী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাযায় , মাহফুজুর রহমান রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার হয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।এ সময় ফ্লাইওভারের মাঝপথে পৌঁছতেই একদল ছিনতাইকারিী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তার ডান পায়ের পিছনে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে ফ্লাইওভার এলাকায় দায়িত্বে থাকা ডিএমপির পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় মাহফুজুরকে উদ্ধার করে দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, অতিরিক্ত  রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার ব্যবহৃত ব্যাগ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট