1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 9:02 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

লালমনিরহাটে সংসদীয় প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,
  • 148 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি:

‎মোঃ রব্বানী ইসলাম

‎“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে একটি ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে লালমনিরহাট–৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, লালমনিরহাট জেলা কমিটি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীদের কাছে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎আয়োজকরা জানান, এই ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।

‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হয়।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম তারিখ :৩১-০১-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট