1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লালমনিরহাটের তিনটি আসনে ১৫ বিজিবির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ ‎

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

‎লালমনিরহাট প্রতিনিধিঃ
‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে প্রায় ১১ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হন।

‎ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মাঠে সক্রিয় দায়িত্ব পালন করেন।
‎বিশেষ করে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। চরাঞ্চল ও দুর্গম এলাকাতেও বিজিবির উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে বলে স্থানীয়রা জানান।

‎বিজিবি জানায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আগেই বিশেষ নজরদারি তালিকা প্রস্তুত করা হয়েছিল এবং সেসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল। বিজিবি সদস্যরা কেন্দ্রের আশপাশে টহল, চেকপোস্ট ও দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রেখে দায়িত্ব পালন করেন।
‎জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় ভোটারদের ভাষ্য, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় তারা স্বস্তিতে ভোট দিতে পেরেছেন। প্রশাসন বলছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কঠোর।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে এবং ভোট পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট