1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 6:54 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল 

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026,
  • 72 Time View

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর  প্রতিনিধি

 

 

পহেলা বৈশাখের সকালে গাজীপুরে সৃষ্টি হয় নজিরবিহীন এক রাজনৈতিক জনজোয়ার—যেখানে নেতৃত্ব, আবেগ ও জনসমর্থন একসঙ্গে মিলে রূপ নেয় গণজোয়ারের।গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের আহ্বানেই নগরের চৌরাস্তা বাইপাস এলাকায় জড়ো হয় হাজারো নেতাকর্মী ও সমর্থক।

 

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা থেকে গাজীপুর হয়ে টাঙ্গাইলে‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে যাওয়ার যাত্রাপথে এই ব্যতিক্রমী সম্বর্ধনার আয়োজন করা হয়।

 

 

 

জানা যায়, ভোর সকাল থেকেই গাজীপুর জেলা ও মহানগর ও  আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অপেক্ষায় থাকে  নেতাকর্মীরা

 

 

ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত সড়কের দুই পাশ মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানের তীব্র গর্জনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে চলো” স্লোগানে বারবার কেঁপে ওঠে পরিবেশ।

 

 

এ সময় সিটি প্রশাসক বলেন গাজীপুরের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে চায়। আজকের এই স্বতঃস্ফূর্ত জনসমাগমই প্রমাণ করে—জনগণের আস্থা কোথায়।

 

প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকা অতিক্রমের সময় নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে, যেখানে রাজনৈতিক আবেগ মিশে যায় নববর্ষের আনন্দে।

 

 

প্রধানমন্ত্রীর যাত্রা পথে  অংশ নেওয়া বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা বলেন,“তারেক রহমানই আমাদের ভবিষ্যতের আশা, আর গাজীপুরের ৪ জন এমপি ও সিটি প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এর নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ

 

 

তারেক রহমানের যাত্রা পথে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে দলের শীর্ষ নেতারাও সক্রিয়ভাবে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি, সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক,গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান,গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

পহেলা বৈশাখের দিনে গাজীপুরে এমন জনসমাগম শুধু উৎসবের আবহকেই আরও বর্ণিল করেনি, বরং রাজনৈতিক অঙ্গনে শক্তি, ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থার এক সুস্পষ্ট বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট