
লালমনিরহাট প্রতিনিধিঃ
মোঃ রব্বানী ইসলাম
আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এগিয়ে এসেছে লালমনিরহাট জেলা প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া জেলার প্রত্যন্ত এলাকার ৬ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
এ সময় জেলা প্রশাসক বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলুর দিকনির্দেশনায় “আলোকিত লালমনিরহাট” গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে তাদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি / মোঃ রব্বানী ইসলাম
তারিখ ; ১৫-০৪-২০২৬_