1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:59 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

আশুগঞ্জ সার কারখানায় ৭৩ শ্রমিকের বেতন বন্ধ

Reporter Name
  • Update Time : Monday, July 7, 2025,
  • 373 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা কোম্পানি লিমিটেডে (এএফসিসিএল) তিন মাস ধরে বেতন পাচ্ছেন না চুক্তিভিত্তিক ৭৩ জন শ্রমিক। এ নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা, তথ্য গোপন ও কার্যাদেশ পরিবর্তনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অর্থকষ্টে দিন পার করছেন। অনেকে জানিয়েছেন, গত কোরবানির ঈদে পশু কিনতে পারেননি। সন্তান ও পরিবারের প্রয়োজন মেটাতেও হিমশিম খাচ্ছেন তারা।

শ্রমিকদের দাবি, আদালতের স্থিতাবস্থা রায় সত্ত্বেও কর্তৃপক্ষ বোর্ড অব ডিরেক্টরসকে বিষয়টি জানায়নি বরং গোপনে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি দেয় এবং আগের কার্যাদেশ সংশোধন করে শ্রমিকদের ন্যায্য পাওনা বন্ধ করে দেয়।

কারখানা প্রশাসন বিভাগ বলছে, এসব শ্রমিক ঠিকাদারের মাধ্যমেই বেতন পেয়ে আসছেন এবং বর্তমানে তাদের বেতন ঠিকাদারকে দেয়া হয়েছে। তবে শ্রমিকরা জানান, তারা ঠিকাদারের কাছ থেকে বেতন নিতে রাজি নন এবং আদালতের নির্দেশনা অনুসারে কোম্পানির মাধ্যমেই নিজের ব্যাংক হিসাব অনুযায়ী পাওনা বুঝে নিতে চান।

জানা গেছে, বিগত ২০২২ সালে ৭৩ জন শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে শ্রম আদালতে মামলা করেন। আদালত তাদের চাকরিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরবর্তীতে উচ্চ আদালতও শ্রমিকদের পক্ষে রায় দিয়ে পূর্ববর্তী সুবিধা বহাল রাখার নির্দেশ দেয়।

কিন্তু এরপরও কারখানা কর্তৃপক্ষ ২০২৫ সালের মার্চে একাধিকবার কার্যাদেশ পরিবর্তন করে, যাতে বেতন প্রদানের নিয়ম পরিবর্তিত হয়। এক্ষেত্রে প্রথম কার্যাদেশে বেতন কোম্পানি দেবে বলে উল্লেখ থাকলেও পরে সেটি বাদ দেয়া হয়।

শ্রমিক আল-আমিন জানান, ‘বাচ্চাদের দিকে তাকিয়ে চোখে পানি চলে আসে। ঈদে কোরবানি দিতে পারিনি। এমন কষ্ট কখনো পাইনি।’

শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘১৯৮৭ সাল থেকে কাজ করছি। সন্তানরা এইচএসসি পরীক্ষার্থী। অথচ বাড়িতে নুন-চিনির টাকাও নেই।’

এছাড়া খুরশেদ, উজ্জ্বল সূত্রধর, সুমন মিয়াসহ অনেকে জানান, দীর্ঘ সময় কাজ করেও এখন যেন তাদের অদৃশ্য করে রাখা হয়েছে।

তবে কারখানার ডিজিএম (প্রশাসন) মো: তাজুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, ‘আগে থেকে এসব শ্রমিক ঠিকাদারের মাধ্যমেই বেতন পেতেন। কার্যাদেশে যে পরিবর্তন এসেছে, তা ছাপার ভুল। আদালতের বিষয়টি তৎকালীন কর্তৃপক্ষ ভালো জানেন।’

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, ‘বেতন-ভাতার চেক ঠিকাদারকে দেয়া হয়েছে। বেতন পাচ্ছেন না, এমনটি নয়।’

তবে শ্রমিকরা বলছেন, বাস্তব চিত্র ভিন্ন। তারা সরাসরি ব্যাংক হিসাবে কোম্পানি থেকে বেতন চান, যাতে আইনি প্রক্রিয়ার সম্মান বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট