1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 10:27 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি। 

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026,
  • 19 Time View

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,

দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং বিশেষ করে ফুটবলকে আধুনিক ও যুগোপযোগী পর্যায়ে নিয়ে যেতে ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফুটবল এমন একটি খেলা যা মফস্বল থেকে শুরু করে শহর সব জায়গাতেই সমানভাবে জনপ্রিয়। এই খেলাটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফুটবলকে আরও সংগঠিত ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেওয়া হবে।

 

তিনি বলেন ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এবং আগ্রহকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ক্রীড়া বান্ধব সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ফুটবল একদিন আন্তর্জাতিক অঙ্গনেও গৌরবজ্জল ভূমিকা পালন করবে। দেশের তরুন প্রজন্মের অর্ধিকাংশ মাদকের দিকে নিবিড় ভাবে ঝুঁকে পড়েছে। তাদের এই মাদকের ভয়াল আগ্রাসন থেকে উদ্ধারে ক্রীড়াচর্চার বিকল্প নাই। দেশের তৃনমূল পর্যায়ের খেলোয়াড়ই উৎসাহ উদ্দীপনা সহ সঠিক প্রশিক্ষণ পেলে তারাই একসময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারে। দেশের খ্যাতনামা খেলোয়াড়রাই অজপাড়াগাঁ থেকে উঠে এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ চলমান থাকলে দেশের পিছিয়ে ফুটবল খেলোয়াড়রা একসময় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়ে দেশের মুখ উজ্জল করবে।

এসময় সাংসদ হেলাল সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আজ ২৪-শে এপ্রিল (শুক্রবার) দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক কর্মকর্তা অহিদুল আলম।

 

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক।

 

এছাড়া তিনি দিঘলিয়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় জেলা উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট