বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল।  গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ইউপি চেয়ারম্যানের জন্য স্নাতক, সদস্যের জন্য এইচএসসি: সময়ের দাবি নাকি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার,  মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বাংলাদেশ বেতারের লোকসংগীত শিল্পী হিসেবে নির্বাচিত -গাজীপুরের মাহমুদা ইয়াসমিন নিপা গোলাম সরোয়ারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সালথা বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্বামী আটক

সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন মানুষের উন্নয়ন করতে হলে সর্বপ্রথম সমাজে শান্তি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার মতো ঘটনা চলতে থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। গুটি কয়েক সন্ত্রাসীর কারণে রূপসাকে অশান্ত হতে দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। তাই রূপসায় কোনো সন্ত্রাসী-চাঁদাবাজি বরদাশত করা হবে না। মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহিতা করতে হবে। জনগণের শান্তি ও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, আধুনিক ও মডেল রূপসা গড়ে তোলাই আমাদের সকলের লক্ষ্য।

 

তিনি নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর বেড়িবাঁধ পরিদর্শন এবং জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন প্রতিরোধক কাজের উদ্বোধনকালে বলেন এই এলাকা সহ খুলনা-৪ আসনের বিভিন্ন এলাকায় নদীভাঙনসহ দীর্ঘদিনের নানা সমস্যা রয়েছে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নদীভাঙনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই নদীভাঙন প্রতিরোধে শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

 

তিনি গাছের চারা বিতরণকালে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। অর্থাৎ লক্ষ্য প্রতি বছর অন্তত ৫ কোটি গাছ লাগানো।পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছের চারা রোপন করলেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করতে হবে। রূপসাকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগনের সরকার। বিএনপি জনগণের কল্যাণ ও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির পাওয়া সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের টাকা। তাই বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় করতে হবে এবং জনগণকে তার হিসাব বুঝিয়ে দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অপচয় বরদাশত করা হবে না। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্ব দিতে হবে। রূপসাকে আধুনিক, পরিকল্পিত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, নদীভাঙন প্রতিরোধ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন করা হবে। এছাড়া মাধ্যমিক, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা উন্নয়নে তাদের একাডেমিক ভবনগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আজ ৪-ঠা আগষ্ট (মঙ্গলবার) দিনব্যাপি রূপসা উপজেলার বিভিন্ন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ও নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর বেড়িবাঁধ পরিদর্শন এবং জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন প্রতিরোধক কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি মঙ্গলবার বিকালে খুলনা জেলা পরিষদের উদ্যোগে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

 

খুলনা জেলা পরিষদের আয়োজনে ও রূপসা উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজজাক মীর,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। এর আগে তিনি নৈহাটি ইউনিয়নের বাগমারা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য বিদ্যালয়ের রেহেনা ইশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ দিদারুল ইসলাম। এছাড়া এমপি আজিজুল বারী হেলাল দুপুরে টায় নৈহাটি ইউনিয়নের তালিমপুর ফাতেমা তুজজোহরা মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews