বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের দাফন হবে জামালপুর মাদারগঞ্জে  

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার : সোহেল রানা

 

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা ও দাফন সোমবার (৪ মে) অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে।

আজ মাগরিবের পর তাকে দাফন করা হবে। ইতোমধ্যে তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লিমনের চাচা সুজন আহমেদ

তিনি জানান, আজ সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা, আত্মীয়রা বিমানবন্দরে গেছেন। মরদেহ গ্রহণের পর প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নিয়ে যাওয়ার পর জানাজা হবে। পরে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে মাগরিবের পর ২য় জানাজা শেষে দাফন করা হবে।

 

তিনি আরও জানান, নিজ বাড়িতে জানাজা ও দাফন হবে তাই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

এদিকে তার বিদায় বেলায় আত্মীয় স্বজনরা বাড়িতে যেতে শুরু করেছেন, অনেকে তার জানাজায় অংশ নিতে ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে বাড়িতে গেছেন। ইতোমধ্যে অনেক উৎসুক লোকজন বাড়িতে ভিড় করছেন। তবে তাদের পারিবারিক লোকজন এলাকাবাসীসহ বহু মানুষ লিমনের জানাজায় অংশ নেবেন বলে আশা করছেন।

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন সেখানে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়ি যান।

 

মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews