বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন মানিকগঞ্জে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জড়িয়ে প্রচারিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় অনুষ্ঠিত।  সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান,  পারখী ইউনিয়নের সব পূজামণ্ডপ পরিদর্শনে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল

মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

সংবাদ :

 

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দক্ষিণপাড়া পূজামন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম করেছ দুর্বৃত্তরা।তারা সবাই আওয়ামী লীগ পরিবারের সন্তান। অভিযুক্তরা হলো ব্রজ গোপাল সরকার, দীপক সরকার, সৌরভ সরকার, প্রদীপ সরকার এবং অন্যান্যরা।

 

অভিযুক্ত ব্রজ গোপাল সরকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার নরত্তোম সরকারের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রণব ভৌমিকের ভাগিনা। অভিযুক্ত দীপক ও সৌরভ সরকার ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রণব ভৌমিকের ভাতিজা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার উত্তম সরকারের শ্যালকের ছেলে। অভিযুক্ত প্রদীপ সরকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার নরোত্তম সরকারের ছোট ভাই।অন্যান্য অভিযুক্তরা তাদের পরিবারেরই সদস্য।

 

ঘটনা বিবরনে জানা যায়,একই গ্রামের মধু লাল সরকারের ছেলে ভজন সরকার গতকাল রাতে পূজা দেখার জন্য মন্দিরে যায়। সেখানে গিয়ে দেখে কয়েকজন যুবক উচ্চস্বরে ডিজে বাজিয়ে এলোমেলো নাচানাচি করছে। তাদের এই উচ্চস্বরে ডিজে এবং অশ্লীল নাচানাচি বন্ধ করার জন্য ভজন সরকার অনুরোধ করে। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্তদের একজন তাকে দা দিয়ে কোপ দিলে তার মাথায় লেগে মাটিতে লুটিয়ে পড়ে। মন্দিরে উপস্থিত লোকজন ভজন সরকারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ বিষয়ে যোগাযোগ করলে ভিকটিমের ভাই উজ্জ্বল সরকার বলে আমার ভাই ভজন সরকার পূজা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্তদের কোন মতামত পাওয়া যায়নি।

 

ভিকটিমের কাকা বিধু সরকার বলে আমার ভাতিজা এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। চিকিৎসার কাজ শেষ করে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়ের করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews