
মোঃ আনিসুর রহমান শেলী :
পূজারীদের সঙ্গে মতবিনিময়, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস
টাঙ্গাইলের পারখী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল। তিনি ইউনিয়নের বর্গা, আমজানী, পারখী কামারপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল পূজারীদের কাছে পূজা উদ্যাপনে কোনো ধরনের শঙ্কা, আশঙ্কা বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, তা জানতে চান। এ সময় পূজারীরা জানান, তারা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করেছেন।
প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তৃণমূল পর্যায়ে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পারখী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মেম্বার, থানা বিএনপির সাবেক সদস্য আইয়ুব খান, বিশিষ্ট সাংবাদিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ আব্বাসী,রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ও সমাজ সেবক মোঃ আনিসুর রহমান শেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, , বিএনপি নেতা আবু বকর, আবু সাঈদ, নজরুল ইসলাম, মো. হাসান, আব্দুল গনি, মজনু ও যুবদল নেতা ফজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।