মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।  লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  শৌচাগারে নয়, তালা খুলে প্রাইভেটকারে তুলে দেওয়া হয় পিচ্চি রাজাকে– জিএমপি কমিশনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার) ২০২৬ অনুষ্ঠিত রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।  মেজর (অব.) রঞ্জনের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১

মেজর (অব.) রঞ্জনের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

সৈয়দ আলীউজ্জামান মহসিন ; কিশোরগঞ্জ

 

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

 

রোববার (৪ অক্টোবর) বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে তাঁর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলি কাওছার রনি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন।

 

এ ছাড়া আফজাল হোসেন জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তাঁকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

 

মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাঁকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews