
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও সার্বিক প্রস্তুতি নিয়ে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ৫-ই অক্টোবর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
সভায় বক্তব্য রাখেন রূপসা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, আনসার-ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, রূপসা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইনামুল হক রাজীব, মো. কনক হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস, সাধারণ সম্পাদক তপন দাস, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াছ হোসেন,আছাফুর রহমান, জিয়াউল ইসলাম গাজী, মাসুম বিল্লাহ। জামায়াতে ইসলামী নেতা মাও. হেকমত আলী, ওবায়েদ ফারাজী, এছাড়া মন্দির কমিটির গোপাল চন্দ্র মন্ডল, পিন্টু গোপাল দে, তন্ময় কুমার দে, লিটন বিশ্বাস খোকন, অমিয় কুমার পাল, বাসুদেব রায় চৌধুরী, রঞ্জু হালদার, শিবপদ বসু, শিবানন্দ মজুমদার, প্রিন্স মালাকার, বীনা রানি মজুমদার, মিঠুন হালদার, ইন্দ্রজিত বিশ্বাস, দূর্জয় রায়, গোপাল কুশারি, প্রান্ত শীল, বিপুল মজুমদার, মিন্টু হালদার, শুভংকর বিশ্বাস, শম্ভু কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।