মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।  লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  শৌচাগারে নয়, তালা খুলে প্রাইভেটকারে তুলে দেওয়া হয় পিচ্চি রাজাকে– জিএমপি কমিশনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার) ২০২৬ অনুষ্ঠিত রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।  মেজর (অব.) রঞ্জনের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১

লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সোমবার (৫ অক্টোবর) উপজেলার তেউটিয়া, বেজগাঁও ও কনকসার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম।

মণ্ডপ পরিদর্শনের সময় কর্মকর্তারা পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক সরঞ্জামের উপস্থিতি এবং জরুরি যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরের তালিকা দৃশ্যমান স্থানে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখেন।

এ সময় দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক সক্রিয় রাখা, সতর্ক অবস্থান গ্রহণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও পুলিশকে অবহিত করা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ, নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তারা পূজার আনন্দ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews