সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।  লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  শৌচাগারে নয়, তালা খুলে প্রাইভেটকারে তুলে দেওয়া হয় পিচ্চি রাজাকে– জিএমপি কমিশনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার) ২০২৬ অনুষ্ঠিত রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।  মেজর (অব.) রঞ্জনের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার) ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা ।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার (০৫ অক্টোবর ২০২৬) ‘এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ অনুষ্ঠিত হয়।

 

মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো উড়োজাহাজ দুর্ঘটনার পর অগ্নি নির্বাপণ, যাত্রীদের নিরাপদে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম বাস্তবসম্মতভাবে অনুশীলন করা। একই সঙ্গে বিমানবন্দরে কর্মরত ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি, সংশ্লিষ্ট অগ্নি নির্বাপক যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলোও মহড়ার মাধ্যমে মূল্যায়ন করা হয়।

 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর নির্দেশনা এবং National Civil Aviation Security Programme-এর ধারা ১৬.২.৫.২ অনুযায়ী বিমানবন্দরে নির্ধারিত সময় অন্তর এ ধরনের পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজন বাধ্যতামূলক। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম, প্রস্তুতি এবং কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

 

এ মহড়ায় অংশগ্রহণ করেন বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমানবাহিনী, এপিবিএন, ট্রাফিক উত্তরা বিভাগ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল, মেডিকেল কলেজ ফর উইমেন, জাহানারা ক্লিনিক লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরো মহড়া প্রত্যক্ষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি (পি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

 

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার ও বাশার এর সম্মানিত ঘাঁটি এয়ার অধিনায়কগণ, বেবিচক এর সদস্যবৃন্দ, বিমান, সেনা ও নৌ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান এয়ারলাইন্স অপারেটিং কমিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগত অতিথিবৃন্দ ও উত্তরা জাহানারা ক্লিনিক লিমিটেড হতে আগত অতিথিবৃন্দ।

 

মহড়ায় উপস্থাপিত কল্পিত দৃশ্যপটে দেখানো হয়, ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের ঠিক পূর্বমুহূর্তে ডান পাশের ইঞ্জিনে আগুন এবং কন্ট্রোল প্যানেলে প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারকে অবহিত করে। সঙ্গে সঙ্গে এটিসি জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট সব জরুরি সেবা

সংস্থাকে অবহিত করে। বিমানবন্দরের Airport Emergency Plan কার্যকর হওয়ার পর সব ইমার্জেন্সি রেসপন্স সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি গ্রহণ করে।

 

দৃশ্যপটে আরও দেখা যায়, জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের মধ্যরেখা অনুসরণ করতে ব্যর্থ হয়ে রানওয়ের নির্ধারিত অংশ অতিক্রম করে উচ্চগতিতে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে এটি রানওয়ে থেকে বাম দিকে ছিটকে পড়ে এবং ট্যাক্সিওয়ে সিয়েরা অতিক্রম করে রানওয়ের দক্ষিণ পাশে থেমে যায়। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজের নিচের অংশে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই পুরো উড়োজাহাজে আগুন ছড়িয়ে পড়ে।

 

এরপর বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল, উদ্ধারকারী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে অগ্নি নির্বাপণ, যাত্রী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা এবং বিমানবন্দরের জরুরি প্রস্তুতির বাস্তবসম্মত অনুশীলন সফলভাবে প্রদর্শিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা, প্রস্তুতি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, নিয়মিত এ ধরনের মহড়া জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা ও আন্তঃসংস্থা সমন্বয় আরও শক্তিশালী করবে। সফলভাবে মহড়া আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে বিদ্যমান সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এ মহড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

 

অনুষ্ঠানের সভাপতি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক মহড়া এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের কার্যকর সমন্বয় অপরিহার্য। এ ধরনের মহড়ার মাধ্যমে জনবলের পেশাগত দক্ষতা, জরুরি সরঞ্জামের কার্যকারিতা এবং সমন্বিত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাই করা সম্ভব হয়। তিনি মহড়ায় অংশগ্রহণকারী সকল সংস্থা এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews